২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news১০ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ২৭ রবিউস সানি ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে সাদেক মোস্তান প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল ঘোষণা ও প্যারেন্টস ডে অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯ । ৫:৪৬ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সাদেক মোস্তান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল
ঘোষণা ও প্যারেন্টস ডে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে পূর্ব মুরাদপুর এলাকায় অবস্থিত বিদ্যালয়ের ফলাফল ঘোষণা  করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম.দিলশাদ।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ সফিউল আলমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক দিপক কান্তি ভট্টাচার্যের পরিচলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দীন, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী,সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ৪নং মুরাদপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন,প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অনিক,সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন,বিদ্যালয় পরিষদের সদস্য মাওলানা আবুল বশর ও মুরাদ ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আরিফুল কবির ভুঁইয়া।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরদের মাঝে ফলাফল বিতরণ করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন