প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান, আমিনুল ইসলাম আমিনের পক্ষ থেকে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে ৩ শতাধিক অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গত ২৭ জানুয়ারি (শুক্রবার) বিকালে পদুয়া বাজারস্থ এন কে শপিং কমপ্লেক্সের সামনে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আকতার কামাল পারভেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মুহাম্মদ মিয়া ফারুক।
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক রাশেদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবছার আহমদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য নুরুল হক কন্ট্রাক্টর, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আবছার উদ্দিন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নুরুল আবছার, আওয়ামী লীগ নেতা জাকারিয়া বাবুল, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা নাজিম উদ্দিন, কাজি রায়হান, প্রবীণ আওয়ামী লীগ নেতা রাহামত হাজ্বী, পদুয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মানিক সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ । ৭:০২ রাত