২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৮ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news১৫ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ৭ রজব ১৪৪৪ হিজরি

এবার ডেনমার্কে কোরআন অবমাননা, বাংলাদেশের নিন্দা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ । ৭:১০ রাত

চলতি মাসে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বের কড়া প্রতিবাদের মধ্যেই এবার ডেনমার্কে একই ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির রাজধানী কোপেনহেগেনে একটি মসজিদ ও তুরস্কের দূতাবাসের কাছে এ বর্বর কর্মকাণ্ড ঘটানো হয়। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। শনিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় তীব্র নিন্দা জানায়।

বিবৃতিতে বাংলাদেশ জানায়, সারা বিশ্বের মুসলমানদের মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান করার মতো জঘন্য ঘটনায় বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করছে। সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এ ধরনের অযৌক্তিক উসকানি ও ইসলামোফোবিয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি সুইডেনে পবিত্র কোরআন পুড়িয়ে বিক্ষোভ করেন রাসমাস পালুদান নামে ওই ব্যক্তি। সেই ঘটনায় বিশ্বের সব মুসলিম দেশ কড়া প্রতিক্রিয়া জানায়। এর মধ্যেই এবার ইউরোপের আরেক দেশ ডেনমার্কে উগ্রবাদের পুনরাবৃত্তি হলো।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন