২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩০ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news১৭ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ৯ রজব ১৪৪৪ হিজরি

মেক্সিকোতে নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ । ১২:৪১ দুপুর

মেক্সিকোতে নাইটক্লাবে গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। দেশটির উত্তরাঞ্চলীয় জেরেজ শহরের একটি ব্যস্ত নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।

সোমবার মেক্সিকান পুলিশ এ তথ্য দিয়েছে। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, জাকাতেকাস প্রদেশের জেরেজ শহরে স্থানীয় সময় শুক্রবার গভীর রাত ও শনিবারের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ভারি অস্ত্রধারী ব্যক্তিরা দুটি গাড়িতে করে বারে এসে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে বলে দেশটির নিরাপত্তা সচিবালয়ের একটি রিপোর্টে বলা হয়েছে।

এএফপি বলছে, গুলিবর্ষণের পর ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং চিকিৎসাধীন আরও দুজন মারা যান। বন্দুকের গুলিতে আহত পাঁচজন রোববার হাসপাতালে ভর্তি ছিলেন।

‘এল ভেনাদিটো’ নামক এই বারটি জেরেজ শহরের কেন্দ্রে অবস্থিত। এ পৌরসভাটি প্রাদেশিক রাজধানী জাকাতেকাসের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন