২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news১০ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ২৭ রবিউস সানি ১৪৪১ হিজরি

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯ । ৭:৫৪ রাত

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আমান (২৬) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

২৪ ডিসেম্বর (মঙ্গলবার) বিকালে ফটিকছড়ি পৌরসভায় এ ঘটনা ঘটে। নিহত আমান ফটিকছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডের দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের আবু সুফিয়ানের প্রথম পুত্র। পেশায় সে একজন ইলেকট্রিশিয়ান।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে তার নিজ বাড়ির রমজান আলীর নতুন ঘরে কাজ করছিলো, এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফটিকছড়ি ২০ শয্যা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন