রাউজান এয়াছিন্নগর হযরত খাজা যুব সংঘের উদ্যেগে হযরত খাজা গরিবে নেওয়াজ (র.) বার্ষিক ওরশ শরিফ উপলক্ষে বিশাল নুরানী মাহফিল গত ২৮জানুয়ারি (শনিবার) ৬ রজব রাতে হযরত আবুবকর সিদ্দিক জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
কচুখাইন দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মাওলানা আরিফুর রহমান সোহরাব এর সভাপতিত্বে ও মাহফিলের সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন (শুভ) ও মুহাম্মদ কদর আলীর যৌথ সঞ্চালনায় উদ্বোধক ছিলেন হলদিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন ঢাকা শাহাজানপুর মসজিদে গাউছুল আযমের খতিব ড.শায়খ আল্লামা সৈয়দ হাসান আল-আযহারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহফিলের আহবায়ক ও সংগঠনের সভাপতি মোহাম্মদ রাজা মিয়া রাজু।
বিশেষ বক্তা ছিলেন হযরত আবুবকর সিদ্দিক (রা.) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ শাহ মঈনুল ইসলাম আবদুল্লাহ আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্জ আবদু সবুর, মোহাম্মদ আলী, সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন, মাওলানা মো. জোবায়ের, মাওলানা আবদু রহিম, মো. ফরিদ মিয়া, আলহাজ্জ মফজল আহমদ, মো. খোরশেদুল আলম প্রমুখ।
মিলাদ পরিচালনা করেন মোহাম্মদ জাফর। মোনাজাত পরিচালনা করেন পীরে ত্বরিকত মাওলানা আরিফুর রহমান সোহরাব (মা.জি.আ)। পরে সকলের মাঝে তাবরুক বিতরণ করা হয়।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ । ৫:২২ সন্ধ্যা