২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৫ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news১১ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ২৮ রবিউস সানি ১৪৪১ হিজরি

পটিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই হোটেলকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯ । ১২:০২ রাত

পটিয়া সংবাদদাতাঃ পটিয়া রেল স্টেশন সংলগ্ন বি ও সি রোড এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই হোটেলকে চল্লিশ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান মোবাইল কোর্ট পরিচালনাকালে লাইসেন্স না থাকায় এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করার দায়ে ইসলামিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিককে ৩০,০০০ টাকা এবং আল মদিনা ঝাল বিতানের মালিককে ১০,০০০ টাকা জরিমানা করেন।

এসময় তিনি ব্যাবসায়ীদের সর্তক করে বলেন, পটিয়ার সকল জায়গায় খাবার হোটেলগুলোকে অবশ্যই পরিস্কার,পরিচ্ছন্নভাবে খাদ্যদ্রব্য বিক্রী করতে হবে না হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন