২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩১ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news১৮ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ১০ রজব ১৪৪৪ হিজরি

কর্ণফুলীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩৯ মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ । ৬:১২ সন্ধ্যা

চট্টগ্রামের কর্ণফুলী থানার পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের কোরিয়ান ইপিজেডের সামনে গত ৩০ জানুয়ারি (সোমবার) শব্দদূষণ রোধে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ৯২টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম গবেষণাগার ও অঞ্চল কার্যালয়ের এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন অঞ্চল কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম। এসময় শব্দদূষণের অপরাধে ৩৯ মামলায় জরিমানা আদায় করা হয় ৪৭ হাজার ৯’শ টাকা।

গবেষণাগার কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুল হাসান বলেন, শব্দদূষণ বন্ধে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হয়। সোমবার সকাল থেকে কর্ণফুলী থানার কোরিয়ান ইপিজেডের সম্মুখে অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন বাস-ট্রাক থেকে ৯২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় বলে জানান তিনি।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন