২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news১৯ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ১১ রজব ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ । ১:৩১ দুপুর

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::মিরসরাইয়ের মিঠাছরা গাংচিল ফিলিং স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. রণি (২২) নামের এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রণির বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলে সেভেন রিং সিমেন্টের একটি ট্রাক থেকে সিমেন্ট খালাশের কাজ চলছিলো। এসময় পাশে দাঁড়িয়ে থাকা সেভেন রিং সিমেন্ট বহনকারী ট্রাকের সহকারী রণিকে অপর একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিভেন রিং সিমেন্টের একজন বিপনন কর্মকর্তা নিজের নাম ও পদবী প্রকাশ না করা শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর জানান, দুর্ঘটনার বিষয়টি তারা জানেন না। তবে খোঁজ নেয়ার চেষ্টা করছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন