২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news১৯ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ১১ রজব ১৪৪৪ হিজরি

চন্দনাইশে ইয়াবা পাচার কালে আটক ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ । ৬:০৬ সন্ধ্যা

চট্টগ্রামের চন্দনাইশে ১ হাজার ২’শ পিস ইয়াবা পাচার কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত ১ টা ৩০ মিনিটের সময় ২ জন ইয়াবা পাচারকারীকে আটক করেছে পুলিশ।

চন্দনাইশ পৌরসভার কলেজ গেইট নামক স্থানের সিএনজি স্টেশনের পাশে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিরাবাদ থেকে চট্ট মেট্রো হ-২০-৬৩৫৬ রেজিষ্ট্রেশন এর হিরো স্প্লেন্ডার মোটরসাইকেল যোগে ২ জন আরোহীর প্যান্টের পকেট হতে ৭০০+৫০০=১২০০(এক হাজার দুইশত ) পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ১ হাজার ২’শ পিস ইয়াবা ট্যাবলেটের ওজন ১২০(একশত বিশ) গ্রাম, মূল্য অনুমান ৩ লাখ ৬০ হাজার টাকা।

আটককৃত আসামিরা হলেন ১। মো. এরশাদ(৩৭), পিতা-নুরুল হক, সাং-কালির ছড়া, পূর্ব পাড়া, মাছুয়াখালী, ডাকঘর-ঈদগাও ৪৭০২ থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজার, ২। মো. আসাদুজ্জামান(৪২), পিতা-আব্দুল মোত্তালিব, সাং-বাটাজোড়, মুচিরা, ডাকঘর: বাটাজোড-২২৪০, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ইয়াবা পাচার কালে ২ জন পাচারকারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চন্দনাইশ থানার মামলা রুজু করা হয়েছে, যাহার মামলা নং-১, তারিখ-০১/০২/২০২৩ খ্রি:, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) এর সারণীর ১০(ক) রুজু প্রক্রিয়াধীন।

২৪ঘন্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন