২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news২০ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ১২ রজব ১৪৪৪ হিজরি

জাতীয় সংসদে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ । ৮:০৮ সকাল

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সাথে বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

“সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আর্থসামাজিক উন্নয়নে সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন,” রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন বাসসকে জানান।

রাষ্ট্রপতি হামিদ ২১শে বইমেলায় তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ “আমার জীবননীতি, আমার রাজনীতি” এর মোড়ক উন্মোচন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

আবেদিন জানান, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির অফিস কক্ষে প্রায় ঘন্টাখানেক অবস্থান করেন।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন