২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news২০ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ১২ রজব ১৪৪৪ হিজরি

দেশের প্রথম পাতালরেলের নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ । ১২:৪৬ দুপুর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের প্রথম পাতালরেলের নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা ১১টায় রূপগঞ্জের জনতা উচ্চবিদ্যালয় সংলগ্ন রাজউকের কমার্সিয়াল প্লট মাঠে এই পাতালরেলের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠান শেষে একই স্থানে জনসভা অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্প তথ্যানুযায়ী, ৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে তৈরি হতে যাচ্ছে এই পাতালরেল। রূপগঞ্জের পীতলগঞ্জ থেকে শুরু হয়ে জোয়ারসাহারার নতুনবাজারে পাতালরেল যুক্ত হবে কমলাপুর-বিমানবন্দর মেট্রোরেলের রুটের সঙ্গে। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল যাবে মাটির নিচ দিয়ে। তবে পীতলগঞ্জ থেকে নতুনবাজার পর্যন্ত ৩০০ ফুট সড়কের ওপর দিয়ে যাবে রেললাইন।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন