২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news২০ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ১২ রজব ১৪৪৪ হিজরি

ডুলাহাজারা সাফারি পার্কে সিংহ রাসেলের মৃত্যু চিকিৎসাধীন টুম্পা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ । ৫:১৭ সন্ধ্যা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহ রাসেলের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৩১ জানুয়ারি (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টায় সিংহটি মারা যায়। ময়নাতদন্তের পর সিংহ রাসেলের মরদেহটি মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, সাফারি পার্কে সিংহ রাসেল ও টুম্পা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। গত ১০ জানুয়ারি তাদের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সিংহ দুটির চিকিৎসা চলছিল।

গত মঙ্গলবার সিংহ রাসেলর মৃত্যু ময়নাতদন্ত করে নিশ্চিত করেন পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন ও উপজেলা ভেটেরিনারি সার্জন মোস্তাকিম বিল্লাহ।

পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন বলেন, সিংহ রাসেলের ‘বেবিসিয়া ও এনাপ্লাজমা’ পজিটিভ হয়। রক্তের মধ্যে জীবাণু ঢুকে রক্তকণিকা ভেঙে ফেললে এই জটিল রোগের সৃষ্টি হয়। ময়নাতদন্তের পর সিংহ রাসেলের মরদেহটি মাটিচাপা দেওয়া হয়েছে।

সাফারি পার্ক সূত্রে জানা যায়, পার্কে পাঁচটি সিংহ ছিল। তার মধ্যে রাসেল মারা গেছে। টুম্পার জীবন সংকটাপন্ন। তমা, জবা ও সম্রাট সিংহের খাঁচায় রয়েছে। সিংহ রাসেলের বয়স হয়েছিল ১৬ বছর। বর্তমানে চিকিৎসাধীন টুম্পার বয়স ১৫। প্রকৃতিতে পুরুষ সিংহের স্বাভাবিক আয়ুষ্কাল ৮ থেকে ১০ বছর এবং আবদ্ধ অবস্থায় স্বাভাবিক আয়ুষ্কাল ১৬ থেকে ২০ বছর। সে ক্ষেত্রে সিংহ দুটির আয়ুষ্কাল শেষ পর্যায়ে।

উল্লেখ্য, ২০০৭ সালে রাসেল ও ২০০৮ সালের ২০ নভেম্বর টুম্পা জন্মগ্রহণ করে এই পার্কে। রাসেলের মৃত্যুর পর বর্তমানে ১টি ছেলে সিংহ ও ৩টি মেয়ে সিংহ রয়েছে।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন