২৪ ঘন্টা নিউজ
শনিবার ৪ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news২২ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ১৪ রজব ১৪৪৪ হিজরি

চকরিয়ায় চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ । ৭:৩৬ রাত

কক্সবাজারের চকরিয়ায় একটি আবাসিক হোটেল থেকে মহিউদ্দীন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে পৌরসদরের সিটি আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। তিনি বলেন, পৌরসদরের সিটি আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা আছে-দুই বন্ধুর কাছ থেকে পাওনা টাকা উদ্ধার করতে না পেরে
আত্মহত্যা করেছে ওই যুবক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে ওই যুবক আত্মহত্যা করেছে।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন