২৪ ঘন্টা নিউজ
শনিবার ৪ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news২২ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ১৪ রজব ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডে “ভাটিয়ারী যুব ইউনিটি তেলিপাড়া” নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ । ৮:৫৫ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে “ভাটিয়ারী যুব ইউনিটি তেলিপাড়া” নামে নতুন একটি সামাজিক সংগঠনের
আত্মপ্রকাশ ঘটেছে।

শুক্রবার রাতে ভাটিয়ারীতে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।

সমাজে মানুষের মধ্যে একে অন্যের প্রতি আস্থা প্রতিষ্ঠা এবং সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সৃদৃঢ় করণের লক্ষ্যে এলাকার সচেতন মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান নাজীম উদ্দিন।

সভায় মোঃ কামাল উদ্দিন মেম্বারকে সভাপতি ও শাহীন আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাহাব মিয়া, খায়রুল আলম মেম্বার, মুসলিম উদ্দিন মুছা, ও সোলাইমান মেম্বার।

বক্তব্য রাখেন সোলাইমান মেম্বার, মো সেলিম, জানে আলম, জরি সরদার, সালাউদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আগামী ২ বছর এ কমিটি দায়িত্ব পালন করবেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন