২৪ ঘন্টা নিউজ
রবিবার ৫ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news২৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ১৫ রজব ১৪৪৪ হিজরি

পাহাড়তলী বাজারের ৫০ দোকান আগুনে পুড়লো

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ । ১০:২৪ সকাল

আগুনে পুড়ে গেছে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজার। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া বলেন, ‘রাতে পাহাড়তলী কাঁচাবাজারে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুন লাগে। এতে ছোট-বড় প্রায় ৫০টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে অধিকাংশই মুদির দোকান। আগুনে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা প্রায় দুই কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি প্রায় একঘণ্টা কাজ করে।’

এদিকে, পাহাড়তলী কাঁচা বাজার এলাকার আবু কাউসার নামে এক ব্যবসায়ী জানান, শনিবার মধ্যরাতে এ আগুন লাগে। মুহূর্তে ৫০টির বেশি দোকান-গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে কমপক্ষে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ব্যবসায়ী আগুনে তাদের পুঁজিও হারিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন