২৪ ঘন্টা নিউজ
রবিবার ৫ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news২৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ১৫ রজব ১৪৪৪ হিজরি

বাঙ্গালহালিয়াতে ক্রিড়া সামগ্রী বিতরণ করেন নিউচিং মারমা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ । ৫:১৩ সন্ধ্যা

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের খেলোয়ারদের মাঝে ক্রিড়া সামগ্রী বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা। আজ ৫ জানুয়ারি (রোববার) সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে উপস্থিত খেলোয়ারদের মাঝে খেলার বিভিন্ন উপকরণ (ক্রিড়া সামগ্রী) বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, বাঙ্গালহালিয়া ৩২০নং কাকড়াছড়ি মৌজার হেডম্যান ক্যাসুইথুই চৌধুরী, ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মউচিং মারমা, ইউপি সদস্য কামাল হোসেন, সুমন বড়ুয়া, কাইয়ুম হোসেন মিরাজ, আজয় দে, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহেদ হোসেন চৌধুরী প্রমুখ।

জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা বলেন, যুব সমাজকে মাদক মুক্ত করতে ক্রিয়ার কোন বিকল্প নেই। তাই যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ। এলাকা ভিত্তিক খেলোয়ারদের এগিয়ে নিতে পার্বত্য জেলা পরিষদের পক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন