২৪ ঘন্টা নিউজ
রবিবার ৫ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news২৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ১৫ রজব ১৪৪৪ হিজরি

জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের গুণিজন সংবর্ধনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ । ৫:২০ সন্ধ্যা

চট্টগ্রামের আনোয়ারায় জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের ১ বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা, গুণিজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ৪ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ ইদ্রীচের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী ও প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী। মাস্টার মো. সোহেল ও যুবলীগ নেতা মাহাফুজের যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, মো. সেলিম উদ্দিন, আবু হানিফসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সহযোগিতায় ইউনিয়নে ৭২ টি উন্নয়ন প্রকল্পের বাস্তাবায়নের জন্য ধন্যবাদ জানানো হয়। এছাড়া নব নির্বাচিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন