২৪ ঘন্টা নিউজ
সোমবার ৬ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news২৪ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ১৬ রজব ১৪৪৪ হিজরি

মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে সিইউজে’র শোক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ । ২:৩৩ দুপুর

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

সোমবার (৬ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে চট্টগ্রামের রাজনীতির অপূরণীয় ক্ষতি হলো।

উল্লেখ্য, রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন