২৪ ঘন্টা নিউজ
সোমবার ৬ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news২৪ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ১৬ রজব ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে অস্ত্র মামলার আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ । ৫:৫৪ সন্ধ্যা

মিরসরাইয়ে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি মো: সবুজকে গ্রেফতার করেছে থানার পুলিশ। গত ৫ ফেব্রুয়ারি (রোববার) রাতে উপজেলার মিরসরাই সদর ইউনিয়ন থেকে এএসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করা হয়।

আজ ৬ ফেব্রুয়ারি (সোমবার) সকালে আসামিকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবু তাহের এর পুত্র।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, আটক সবুজ ২০০৭ সালের অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি। চলতি বছর তার ১০ বছরের সাজা হয়।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন