২৪ ঘন্টা নিউজ
সোমবার ৬ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news২৪ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ১৬ রজব ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানে মূল্য কেটে পণ্য বাড়তি দামে বিক্রি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ । ৬:১৫ সন্ধ্যা

প্যাকেটজাত চিনির দাম তুলে এবং ওষুধের প্যাকেটের মূল্য কেটে অধিক দামে বিক্রির করছিল রহমান ট্রের্ডাস ও রণদীপ ড্রাগ হাউজ। তবে সোমবার চট্টগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে তাদের এ অভিনব প্রতারণা। প্রতিষ্ঠান দুটিকে গুণতে হলো ২৩ হাজার টাকা জরিমানা।

চট্টগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, গ্যাস সিলিন্ডার, চিনিসহ নিত্যপণ্যের বাজার তদারকির অংশ হিসেবে অভিযান চালানো হয়েছে। অভিযানে প্যাকেটজাত চিনির মূল্য ঘষে বাড়তি দামে বিক্রির দায়ে পলিটেকনিক মোড়ের রহমান ট্রের্ডাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্যাকেটের মূল্য কেটে অধিক দাম বিক্রির অভিযোগে আরেফিন নগরের রণদীপ ড্রাগ হাউজকে ৩ হাজার টাকা জরিমানা করেছি। জরিমানার পাশাপাশি তাদের সর্তক করে দেওয়া হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পুলিশ এবং সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন