২৪ ঘন্টা নিউজ
সোমবার ৬ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news২৪ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ১৬ রজব ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া কাঁচা বাজারের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ২০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ । ১১:৩৩ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের কাঁচা বাজারে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন প্রায় ২০/৩০ জন দোকানদার। আর এই দোকানগুলো থেকে ভাড়া আদায় করতেন জনৈক লিটন নামে এক ব্যক্তি। গোপন সংবাদের সূত্রে সোমবার রাত ৮ টার সময় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।

এসময় লিটনকে পাওয়া না যাওয়ায় তার সহযোগী মোঃ নবীকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বাজারের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাড়বকুণ্ড বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, সাংবাদিক কামরুল ইসলাম দুলুসহ সীতাকুণ্ড মডেল থানার এসআই মোঃ নাসির উদ্দীনের নেতৃত্ব আইনশৃঙ্খলা বাহিনী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে বাজারে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবসা করে আসছিলের জনৈক লিটন নামে একব্যক্তি। তাকে পাওয়া না যাওয়ায় তার সহযোগী নবীকে গোপন সংবাদে খবর পেয়ে “বিদ্যুৎ আইন, ২০১৮” এর ৩৩ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং বাজারের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন