২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news২৭ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ১৯ রজব ১৪৪৪ হিজরি

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইটভাটায় মাটি, এবার সোহেলের ৫ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ । ১২:৩৭ রাত

মিরসরাই প্রতিনিধি:::পাহাড় কাটার অপরাধে মাত্র ১২দিন আগে ১ লাখ টাকা জরিমানা করে মিরসরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাহার হক চৌধুরী সোহেলকে। কিন্তু সতর্কতা অবলম্বন না করে বিনা অনুমতিতে উপজেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পুকুরের মাটি ইটভাটায় নেওয়ার অপরাধে এবার ৫ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে তাকে।

বুধবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার সুফিয়া রোড়ে অবস্থিত এমএইচবিআই ব্রিক ফিল্ডের পরিচালক ও ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদককে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন মিরসরাই থানা পুলিশ এবং আনসার বাহিনী।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, আইন অমান্য করে মাটি খনন ও ইট ভাটায় ব্যবহারের দায়ে ভাটার মালিক মোজাহের হক চৌধুরী সোহেলকে ৫লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত ২৭ জানুয়ারী পাহাড় কাটার অপরাধে একই ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু তিনি আবারও আইন অমান্য করেছেন। ভবিষ্যতে যেন এ কাজ না করে সে ব্যাপারে আবার ও তাকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন