২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news২৭ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ১৯ রজব ১৪৪৪ হিজরি

লোহাগাড়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ । ৬:১২ সন্ধ্যা

চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি তাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল প্রতিনিধি কাইছার হামিদ।

আজ ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সভাপতি পদে মো. তাজ উদ্দিন ভোট পেয়েছেন ১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন রশিদী পেয়েছে ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে কাইছার হামিদ পেয়েছেন ৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পেয়েছেন ২ ভোট, শাহজাদা মিনহাজ পেয়েছেন ২ ভোট।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খলিল (দৈনিক ভোরের আকাশ), সহ-সভাপতি দেলোয়ার হোসেন রশিদী (দৈনিক সময়ের কাগজ), যুগ্ম সম্পাদক শাহাজাদা মিনহাজ (দৈনিক ঢাকা টাইমস), সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসাইন (দৈনিক ভোরের কাগজ), অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ (দৈনিক আনন্দ বাজার), দপ্তর সম্পাদক মো. সেলিম উদ্দিন (আনন্দ টিভি), ক্রীড়া সম্পাদক কাইছার হামিদ তুষার (প্রথম আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলা উদ্দিন (বাংলাধারা)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন হোসাইন মেহেদী (সময়ের আলো), রাসেল মাহমুদ (দৈনিক আলোকিত বাংলাদেশ), মিরদাদ হোসেন (বাংলা ৫২ নিউজ), ফাহিম শাহারিয়ার শাফাত (সংবাদ সারাবেলা), মো. যায়েদ (দৈনিক কালবেলা), নাজিম উদ্দীন রানা (দৈনিক যুগান্তর), মুহাম্মদ রিদওয়ানুল হক (আনন্দ টিভি)।

প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা করেন লোহাগাড়া মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলমগীর।

২৪ঘণ্টা.জেআর

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন