২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news২৭ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ১৯ রজব ১৪৪৪ হিজরি

ওজন কমিয়ে স্কুলছাত্রী চরিত্রে দীঘি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ । ১১:২৩ রাত

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শারীরিকভাবে আরও ফিট হয়ে কাজে ফিরেছেন তিনি। আগের দীঘিকে ভেঙেচুরে মনের মতো করে নতুনভাবে নিজেকে গড়েছেন তিনি। নিজের ওজন কমিয়েছেন ৭ কেজি।

সম্প্রতি জনপ্রিয় গায়ক তানজীব সারোয়ারের নায়িকা হয়ে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন দীঘি। তানজীব সারোয়ারের গাওয়া ‘ভালো থাকার কারণ’ শিরোনামে একটি গানের ভিডিওতে মডেল হয়েছেন এই অভিনেত্রী।

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর করেছেন তানজীব। সংগীতায়োজন সাজিদ সরকারের।

মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন উজ্জ্বল রহমান। গত ১২ জানুয়ারি ফিল্ম ভ্যালি ও এর আশেপাশের বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে বলে জানান নির্মাতা উজ্জ্বল। এই মিউজিক ভিডিওটিরও কোরিওগ্রাফ করেছেন আসাদ খান।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে গান ও ভিডিওটি উন্মুক্ত হয়েছে।

এ বিষয়ে নির্মাতা উজ্জ্বল রহমান বলেন বলেন, ‘এর আগে দীঘি আউলা ঝাউলা শিরোনামের একটি গানে মডেল হয়েছিলেন। ওই ভিডিওটি আমি নির্মাণ করেছিলাম। গান ও ভিডিও দুটোই জনপ্রিয় হয়েছিল। আবারও দীঘিকে নিয়ে নতুন কাজটি করেছি। এটি একটি পিওর রোমান্টিক গান। কাজটির জন্য দীঘি ৭ কেজি ওজন কমিয়েছে। আমার বিশ্বাস বদলে যাওয়া দীঘিকে দেখে সবার ভালো লাগবে।’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন