২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১০ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news২৮ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ২০ রজব ১৪৪৪ হিজরি

আসলাম চৌধুরীর ছোট ভাই জসিম চৌধুরী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ । ৬:০৭ সন্ধ্যা

বিএনপির যুগ্ম মহাসচিব কারাবন্দি আসলাম চৌধুরীর ছোট ভাই রাইজিং স্টিল মিলসের পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। গ্রেপ্তার এড়াতে বারবার স্থান বদল করছিলেন তিনি।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, একাধিক মামলার পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে জায়গা বদল করে তিনি গ্রেপ্তার এড়াচ্ছিলেন। তাকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, গ্রেপ্তার জসিম চৌধুরীর বিরুদ্ধে সীতাকুণ্ড থানার একটি মামলায় পরোয়ানা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন