২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১০ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news২৮ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ২০ রজব ১৪৪৪ হিজরি

ষষ্ঠ-সপ্তম শ্রেণির ‘অনুসন্ধানী পাঠ’ প্রত্যাহার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ । ৬:৪৩ সন্ধ্যা

২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ বই দুটি পাঠদান থেকে প্রত্যাহার করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে সই করেছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম।

এতে বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ পাঠ্যপুস্তক দুটি পাঠদান থেকে প্রত্যাহার করা হলো। ওই দুই শ্রেণির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিকবিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ পাঠ্যপুস্তকের কতিপয় অধ্যায়ের প্রয়োজনীয় সংশোধন করা হবে। এছাড়া পাঠ্যপুস্তকগুলোর অন্যান্য সব অধ্যায়ের পাঠদান অব্যাহত থাকবে। সংশোধনীগুলো শিগগির ‍শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিত করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন