২৪ ঘন্টা নিউজ
রবিবার ১২ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news৩০ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ২২ রজব ১৪৪৪ হিজরি

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে স্বর্ণ জিতলেন ইমরানুর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ । ১:৩১ রাত

কাজাখস্তানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন ইমরানুর রহমান। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শনিবার ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন তিনি।

এই পদক জিততে ইমরানুর নিজের আগের রেকর্ড ভেঙেছেন। ফাইনালে তিনি ৬.৫৯ সেকেন্ড সময় নেন। এর আগে প্রতিযোগিতার সেমিফাইনালে দ্বিতীয় হন বাংলাদেশের দ্রুততম মানব। সেমিফাইনালে তার টাইমিং ছিল ৬.৬১ সেকেন্ডে। এর আগে হিটে প্রথম হয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছিলেন ইমরানুর। টাইমিং ছিল ৬.৭০ সেকেন্ড। যদিও তার ব্যক্তিগত সেরা টাইমিং ৬.৬৪ সেকেন্ড।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু দেশ ছাড়ার আগে জানিয়েছিলেন, এশিয়ার ইনডোরে ইমরানুরের পদক পাওয়ার সম্ভাবনা আছে। সেটি সত্য করে দেখালেন ইমরানুর।

তবে শুক্রবার প্রতিযোগিতার প্রথম দিনে ভালো করতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ৬০ মিটার স্প্রিন্টে নিজের হিটে সবার শেষে দৌড় শেষ করেন তিনি। তবে নিজের সেরা টাইমিং করেছেন এই অ্যাথলিট। শুক্রবার তার টাইমিং ছিল ৭.৯৩ সেকেন্ড।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন