২৪ ঘন্টা নিউজ
রবিবার ১২ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news৩০ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ২২ রজব ১৪৪৪ হিজরি

সলিমপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ । ৪:৫৬ বিকাল

সীতাকুণ্ড প্রতিনিধি: কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে ফৌজদারহাট বাইপাস রোডস্থ গোলচত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে করিম চৌধুরী নিউটনের সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আ ম ম দিলসাদ।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন আজিজ, আ.লীগ নেতা আযম খান, যুবলীগ নেতা এস এম আল নোমান, ইমামুদ্দীন ইমু, সামস মোহাম্মদ লেলিন, মো জাভেদ , মো করিম, মো আজম মেম্বার প্রমুখ।

সমাবেশ শেষে একটা বিশাল শান্তি মিছিল ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে |

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন