২৪ ঘন্টা নিউজ
রবিবার ১২ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news৩০ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ২২ রজব ১৪৪৪ হিজরি

আ’লীগ বাধা তৈরী করে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ । ১০:৫৯ রাত

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের পদযাত্রায় বাঁধা তৈরী করে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতৃবৃন্দ।

শনিবার বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচী শেষ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে উত্তর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক সরোয়ার আলমগীর বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মতে দেশ ব্যাপী পদ যাত্রার অংশ হিসেবে উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার নিয়ে অবস্থান করে। ফলে প্রমাণ হলো তৃনমূল বিএনপি অহিংস রাজনীতিতে বিশ্বাসী। কিন্তু বিভিন্ন স্থানে আওয়ামীলীগ বাধা তৈরী করে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এটি লজ্জাজনক। আগামীতেও কেন্দ্রীয় ভাবে যে কর্মসূচী দেয়া হবে তা পুরো উপজেলায় পালন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা বিএনপি নেতা মনসুর আলম চৌধুরী,মুহাম্মদ শাহরীয়ার চৌধুরী শারু, মিয়া মোশরাফুল আনেয়ার মশু,ফয়েজ তারেক, নাজিরহাট পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোজাহারুল ইকবাল লাবলু, উপজেলা ছাত্র দলের আহবায়ক মহিন উদ্দীন মেসি,যুগ্ন- আহবায়ক এম এ মাহফুজ, নজিবুল করিম, মুহাম্মদ জাবেদ ও ইউসুফ প্রমূখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন