২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news১ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ২৩ রজব ১৪৪৪ হিজরি

ফের গায়কের ভূমিকায় সালমান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ । ১০:৫৯ সকাল

‘পাঠান’ দিয়ে দীর্ঘ ৪ বছর পর সিনেমায় ফিরে ঝড় তুলেছেন শাহরুখ খান। এবার সালমান খানের পালা।

তার জন্য অপেক্ষা করতে হবে চলতি বছরের ঈদ পর্যন্ত। মুক্তি পাবে ‘ভাইজান’-এর নতুন ছবি, ‘কিসি কা ভাই, কিসি কি জান’।

আর সেই সিনেমায় থাকছে বাড়তি এক চমক। সূত্রের খবর, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমানের কণ্ঠে গানও শুনবেন তার ভক্ত-অনুরাগীরা।

সিনেমারা অ্যালবামে থাকছে ‘নাইয়ো লাগদা’ গানের অন্য একটি ভার্সন। সেই সংস্করণটি গাইবেন স্বয়ং সালমান। সেই গানে সুর করবেন হিমেশ রেশমিয়া।

সম্প্রতি সুরকার হিমেশ রেশমিয়া নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টটি তিনি সালমান খানকে ট্যাগ করে লিখেছেন, সত্যিই অত্যন্ত উত্তেজিত। ভাইজান কিছু স্পেশালভাবে মুক্তি পেতে চলেছে ‘নাইয়ো লাগদা’।

তথ্য এটুকুই। এর বেশি জানা যায়নি। কারণ, এখনই এই গান নিয়ে বিশেষ কোনো তথ্য দিতে নারাজ ছবির নির্মাতারা। ঈদের আগে ভক্তদের চমকে দিতে চান সালমান। তাই ছবি মুক্তির আগেই তার গাওয়া গানটি প্রকাশ্যে আনার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

ভাইজানকে দেখতে আর তার কণ্ঠে গান শুনতে মুখিয়ে সিনেপ্রেমীরা। অবশ্য সালমানের কণ্ঠে গান এই প্রথম নয়। এর আগে বেশ কয়েকটি ছবিতে তাকে শ্রোতারা গায়কের ভূমিকায় দেখেছেন।

২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কিক’ ছবিতে ‘হ্যাংওভার’ গানটি গেয়েছিলেন সল্লু ভাই। এরপ পর ‘হিরো’ সিনোমায় ‘মায় হু হিরো তেরা’ টাইটেল ট্র্যাকের একটি ভার্সন গান সালমান। টাইটেল ট্র্যাকটিতে কণ্ঠ দেন তরুণ শিল্পী আরমান মালিক। দুটো গানই জনপ্রিয় হয়েছিল বেশ।

গানের প্রতি যে তার ভালোলাগা আছে, তার প্রমাণ সালমানের সমাজমাধ্যমের পাতা। সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণের পরে তারই একটি গানের কয়েক কলি গেয়ে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেতা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন