২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news১ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ২৩ রজব ১৪৪৪ হিজরি

চন্দনাইশে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ । ৬:০৮ সন্ধ্যা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ত্রীমুখী সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।
আজ ১৩ ফেব্রুয়ারি (সোমবার) সকাল পৌনে আটটার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের খান বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মকবুল আহমদ চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর এলাকার মৃত আলতাফ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে খান বটতল এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মকবুল আহমদ রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মো. এরফান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত মকবুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন