চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি (রোববার) রাতে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।
রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন হলদিয়া ইউনিয়ন বনাম রাউজান পৌরসভা ১, দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন রাউজান পৌরসভা বনাম এসটিএস সুপার ফাইটার্স, ৩য় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন শতদল ব্যাডমিন্টন বনাম সিরাজ উদ দৌলা ব্যাডমিন্টন জুটি। ৪র্থ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন এন এম বি বয়েজ বনাম চিকদাইর ইউনিয়ন ব্যাডমিন্টন দল। প্রথমবারের মতো আয়োজিত নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ নিচ্ছে ।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ । ৬:১৭ সন্ধ্যা