২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news১ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ২৩ রজব ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে মসজিদের ইমামকে সংবর্ধনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ । ৬:১৫ সন্ধ্যা

মিরসরাই প্রতিনিধি::::মিরসরাইয়ে প্রবীন এক ইমামকে অবসরজনিত আন্তরিক সংবর্ধনা দিয়েছে মসজিদ কমিটি ও মুসল্লিরা। এসময় বিদায়ী ইমাম মাওলানা ইউসুফকে সম্মানি স্বরুপ ৩ লক্ষ ২০ হাজার টাকা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর ওই প্রবীন মাওলানাকে সংবর্ধনা দেয়া হয়। মাওলানা ইউসুফ বারইয়ারহাট পৌরসভার মধ্যম জামালপুর ছমদ আলী জামে মসজিদে দীর্ঘ ৪৩ বছর ধরে অত্যান্ত সুনামের সাথে ইমামতি করেছেন।

তিনি মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের হামিদ আলী মিয়া বাড়ির মৃত মোঃ সৈয়দের রহমানের পুত্র। উপজেলায় এই প্রথম সংবর্ধনার মাধ্যমে কোন ইমামকে সন্মানি দিয়ে বিদায় দেওয়া হয়েছে এতে প্রশংসা কুড়িয়েছেন মসজিদ পরিচালনা কমিটি।

মসজিদ কমিটির অর্থ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায়, পেশ ইমাম মাওলানা দেলোয়ার হোসেনের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদের বর্তমান খতিব মাওলানা আব্দুল মান্নান, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন সওদাগর, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওমর ফারুক, সহ সাধারণ সম্পাদক ফজলুল করিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা কমিটির সদস্য জসিম উদ্দিন ভেন্ডার, সাবেক খতিব মাওলানা আবুল কালাম , মসজিদের মুসল্লি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, ১৯৮০ সালে মাওলানা মোহাম্মদ ইউসুফ এই সমজিদে ইমাম হিসেবে যোগদান করেন। এরপর দীর্ঘ ৪৩ বছর এই মসজিদের ইমামের দায়িত্ব পালন করেছেন। এখন বার্ধক্য জনিত কারনে বাধ্য হয়ে তিনি অবসরে গেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন