রাঙ্গুনিয়ার শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্কে লোকালয় থেকে বিপন্ন প্রজাতির প্রাণী গন্ধগোকুল উদ্ধার করে হস্তান্তর করেছে পদুয়া বন বিভাগ।
গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার হিন্দুরহাট এলাকা থেকে গন্ধগোকুলটি উদ্ধার করা হয় এবং গত ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের নির্দেশে শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্কে হস্তান্তর করা হয়।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মো. মনজুর মোরশেদ দৈনিক সময়ের কাগজকে জানান, স্থানীয়দের কাছ থেকে বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের নির্দেশে ১৩ তারিখ রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্কে হস্তান্তর করা হয়েছে।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ । ৫:৪৪ সন্ধ্যা