২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news২ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ২৪ রজব ১৪৪৪ হিজরি

ঘরোয়া উপায়ে সাইনাস থেকে সমাধান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ । ৮:০২ রাত

প্রচণ্ড মাথাব্যথা সাইনাসের সমস্যা বেশ যন্ত্রণাদায়ক। আমাদের নাক ও মাথার চারদিকে কিছু ফাঁকা জায়গা থাকে। এই জায়গায় বায়ু চলাচল করে। কোনো ইনফেকশন হলে সেখানে জমতে পারে কফ। এর থেকেই সমস্যা হয়| 

অনেকেই সাইনাসের ব্যথাকে মাইগ্রেন ভেবে ভুল করেন। সাইনাস রোগটি ইনফেকশন, অ্যালার্জি থেকে হয়। অন্যদিকে মাইগ্রেন হলো স্নায়ুর অসুখ।

কী কী লক্ষণ দেখাদেয় সাইনাসের সময়?
মাথাব্যথা, মাথা ভার হয়ে থাকা, হালকা জ্বও, বমি বমি ভাব, ঠান্ডা লাগা।

উপরের ধরনের লক্ষণ দেখা দিলে একদম অবহেলা নয়। বরং চেষ্টা করুন দ্রুত ব্যবস্থা নেওয়ার। তবেই রোগ থেকে মিলতে পারে মুক্তি।

জেনে নেওয়া যাক সাইনাস থেকে মুক্তির ঘরোয়া উপায় :

১) আদা চায়ে সমাধান : আদা চা নিয়মিত পানে সাইনাসের সমস্যায় স্বস্তি মিলবে। আদায় অ্যান্টিইফ্লেমেটরি গুণ থাকে। আদা চায়ের সঙ্গে মধু মেশালে আরও উপকৃত হবেন। মধুর ব্যাকটেরিয়ানাশক ক্ষমতা আছে। তাই এই চা পান করলে শরীর সুস্থ থাকবেন ও সাইনাসের যন্ত্রণাও কমবে।

২) নাক পরিষ্কার করুন পানিতে : লবণ পানিতে নাক ধুয়ে নিলেই দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে। প্রথমে কিছুটা বেকিং সোডা নিন। তার সঙ্গে পানি মিশিয়ে সামান্য লবণ দিন। তারপর হাত সাবান দিয়ে ধুয়ে এই পানি নাকের সামনে ধরে টানুন। প্রথমে কষ্ট হবে। তারপর ঠিক অভ্যাস হয়ে যাবে। এই উপায়ে সহজেই কমবে ব্যথা।

৩) গরম পানির ভাপ : প্রথমে ভালো ভাবে ফুটিয়ে নিন পানি। এবার মাথায় একটি কাপড় দিয়ে নাক দিয়ে গরম পানির বাষ্পীভূত ধোয়া টানুন। এভাবে দিনে ৩—৪ বার করুন। আশা করি সমস্যা দূর হয়ে যাবে।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন