২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news৩ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ২৫ রজব ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে ট্রাকের চাকায় যুবকের মাথা বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ । ১:১০ দুপুর

মিরসরাই প্রতিনিধি ::::: মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় আরাকান সড়কে ইট বোঝাই একটি ব্যাপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন ( ৩৫) নামে এক যুবকের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

বুধবার ( ১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ৪নং ধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মানিয়া মসজিদের কাছে আরাকান সড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত যুবক মোশাররফ হোসেন (৩৫) ধুম ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন আলীর বাড়ির আব্দুল মোনাফ প্রকাশ তিতা মিয়ার ছেলে।

স্থানিয় ইউপি সদস্য মারুফ হাসান জানান, নিহত মোশাররফ বাংলাবাজার মানিয়া মসজিদ আরাকান সড়কের পাশে গাছের ডাল কাটার কাজে ব্যাস্ত ছিলেন। এসময় ইট বোঝাই দ্রুত গতির একটি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে মোশাররফ হোসেন এর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘাতক গাড়ির ড্রাইবার গাড়িটি রেখে পালিয়ে যায়।

জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ হোসেন জানান, দুর্ঘটনা স্থলে পুলিশের একটি টিম কাজ করছে। নিহতের লাশ উদ্ধার সহ আইনি পদক্ষেপ নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন