২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news৩ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ২৫ রজব ১৪৪৪ হিজরি

বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের আংশিক কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ । ৬:৫৬ সন্ধ্যা

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের দীর্ঘ ১১বছর পর অনুষ্ঠিত হয়েছিল ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলেও ঘোষণা হয় চার মাস পরে। আজ ১৫ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন যুবলীগের আংশিক কমিটি প্রকাশ করেন জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

উপস্থিত দলের সকল ভেদাভেদ ভূলে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হন সাহেদ হোসেন মাসুম, সাধারণ সম্পাদক অংসুইনু মারমার নাম ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি পৌর মেয়র মো আকবর হোসেন চৌধুরী, ফজলুল হক, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, সাংবাদিক মোহাম্মদ মুনসুর আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিঠুল চন্দ্র দে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আদোমং মারমা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুইচাপ্রম্ন মারমা, মংপ্রম্নথোয়াই মারমা, আবু মুছা, পাবেল কান্তি দে, ইউপি সদস্য মউচিং মারমা, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা প্রমুখ।

গত ১৫ অক্টোবর বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আগামী পনের দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেন।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন