২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news৫ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ২৭ রজব ১৪৪৪ হিজরি

প্রধানমন্ত্রীর কোনো টুইটার অ্যাকাউন্ট নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ । ১০:০৪ রাত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুইটার বা অন্য কোনো সামাজিক নেটওয়ার্কিং সাইটে কোনো অ্যাকাউন্ট নেই।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস আজ জানিয়েছেন, এখন একটি টুইটার অ্যাকাউন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল অ্যাকাউন্ট হিসেবে প্রচার করা হচ্ছে, যা মোটেও সত্য নয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই।

তাই এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন