২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news৬ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ২৮ রজব ১৪৪৪ হিজরি

ওয়ারড্রোবে স্ত্রীর মরদেহ রেখে থানায় গেলেন স্বামী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ । ৩:৩৮ বিকাল

দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় স্ত্রীকে হত্যা করে ওয়ারড্রোবে লুকিয়ে রেখে স্বামী থানায় আত্মসমর্পন করেছেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে হত্যার পর রাত ১০টার দিকে কোতোয়ালি থানায় গিয়ে তিনি স্ত্রী খুনের কথা পুলিশকে জানান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

ওই ব্যক্তির নাম মনোয়ার হোসেন (৩৩)। স্ত্রীর নাম সুমাইয়া আক্তার (২৭)। সুমাইয়া মনোয়ারের দ্বিতীয় স্ত্রী। মনোয়ারের সঙ্গে দিনাজপুরের বীরগঞ্জ উজেলার সুজালপুরের কলেজপাড়ার আব্দুল খালেকের মেয়ে সুমাইয়ার এক মাস আগে বিয়ে হয়। মনোয়ারের বাড়ি দিনাজপুর শহরের ছোট গুড়গোলায়। তিনি ঘাসিপাড়ায় ওই বাড়ির চতুর্থ তলায় এক বছর ধরে ভাড়া থাকেন।

স্বামী মনোয়ারের দেওয়া প্রাথমিক তথ্যের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার ভোর ৩টা থেকে ৪টার মধ্যে তাকে গলা টিপে হত্যার পর মরদেহ ওয়ারড্রোবে লুকিয়ে রাখে। মরদেহ রাত পৌনে ১১টায় উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্ততি চলছে।

হত্যার কারণ সম্পর্কে পুলিশ কিছু জানতে পারেনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন