২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news৬ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ২৮ রজব ১৪৪৪ হিজরি

আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বইপ্রেমীদের মিলনমেলা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ । ৭:০১ রাত

চট্টগ্রামের রাউজানে নানা আয়োজনে বই প্রেমীদের সংগঠন আপন পাঠাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি শুক্রবার উপজেলার পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সংবর্ধনা ও সংগীতানুষ্ঠান।

আপন পাঠাগারের প্রতিষ্ঠাতা শিক্ষক শেখর ঘোষ আপনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২১ নং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। আপন পাঠাগারের শুভাকাক্সক্ষী ও সংগঠক টুটুন মহাজনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন অগ্রণী ব্যাংক চট্টগ্রাম সার্কেল সচিবালয়ের জেনারেল ম্যানেজার (অব:) তাপস সরকার। বিশেষ অতিথি ছিলেন রাউজান সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দিন রানা, রাউজান প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যীশু সেন, রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক চন্দন কুমার বিশ্বাস, চট্টগ্রাম উত্তর জেলার ছাত্রলীগের সহ—সভাপতি শান্তনু দেওয়ানজি, বেগম রোকিয়া পাঠাগার সভাপতি প্রিয়ম দে।

উপস্থিত ছিলেন সৈকত ঘোষ, সনজিত দে, অমিত ঘোষ, কৃষ্ণ প্রসাদ মহাজন, মিলন কান্তি ঘোষ, পূর্বা দত্তগুপ্তা, সপু ঘোষ, সনজিত দে,পার্বতি, খোকন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন অন্তরা, অর্পিতা, ঋত্বিক, মৌমিতা, তৃষা,পার্থ, প্রিতম, অরণ্য, শুভ, ভূমিকা, মুন্না, মিছিল, পুজা, রেশমি প্রমুখ। অনুষ্ঠানে পাঠাগারের সদস্যদের মধ্যে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদেরকে বই উপহার দেওয়া হয়।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন