চট্টগ্রামের রাউজানে টানা ৪১দিন জামাতে নামাজ আদায় করায় ১২ জন শিশু-কিশোরকে বাই-সাইকেল উপহার দেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। গত ১৭ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর বাই-সাইকেলগুলো প্রদান করা হয়।
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, শিশু-কিশোরদের জামাতের সাথে নামাজ আদায়ে উৎসাহিত করতে যারা ৪১দিন মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে তাদের তিনি একটি করে বাই-সাইকেল প্রদান করার ঘোষণা দিয়েছিলাম। এই ঘোষণায় রাউজান পৌর এলাকার অনেক শিক্ষার্থী আজানের পর মসজিদে জামাতে ছুটে যাচ্ছে। ইতোমধ্যে ১২ শিক্ষার্থী রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বায়তুল সুলতান জামে মসজিদে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করে মেয়রের কাছ থেকে বাই-সাইকেল উপহার পেয়েছেন। একই সাথে তারা নগদ অর্থও পেয়েছে লেখাপড়ার উপকরণ কিনতে।
সাইকেল বিতরণ অনুষ্ঠানে মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী চান রাউজানের প্রতিজন ছেলে মেয়েকে সৎ চরিত্রবান করে গড়ে তুলতে। এমপি’র নির্দেশনায় তিনি এই কর্মসূচি হাতে নিয়েছেন। সাইকেল বিতরণ কালে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, বায়তুল সুলতান জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মো. নুরুল আলম,যুবলীগ নেতা আবু ছালেক, সাবের হোসেন, নাছির উদ্দিন প্রমূখ।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ । ৭:০৬ রাত