২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news৬ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ২৮ রজব ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে পৃথক অভিযানে মাদকসহ আটক ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ । ৭:১৩ রাত

ইসমাইল হোসেন নামের ১৩ বছরের এক রোহিঙ্গা কিশোরকে ইয়াবা পাচারকালে আটক করেছে চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশ। এসময় তার কাছে ১ হাজার ১’শ ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। সে কক্সবাজার জেলার উঁখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পের মোহাম্মদ নুরের পুত্র। একই দিন সবুজ মিয়া (২৭) নামের আরো এক মাদক পাচারকারীকে আটক করা হয়। সে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মৃত মো. নেয়ামত হাওলাদারের পুত্র। আটককারে তার কাছ থেকে ২হাজার ২০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মিরসরাইয়ে পৃথক অভিযানে মাদকসহ দুজন আটক 2

গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মহাসড়কের মিরসরাই পৌরসভার হানফি কাউন্টার এবং ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজারের নিজাম উদ্দিন কুলিং কর্ণারের সামনে থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, কেউ কিশোরটাকে দিয়ে ইয়াবা পাচার করতেছিলো। অনেক জিজ্ঞেসবাদের পরও কারো নাম বলতে পারেনি। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হয়েছে।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন