২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news৭ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ২৯ রজব ১৪৪৪ হিজরি

এসএসসি ২০০০ ব্যাচ’র রিকলিং চট্টগ্রাম-২৩ সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ । ১:০২ দুপুর

আনন্দ-উল্লাসের মধ্যদিয়ে ‘রি কলিং চট্টগ্রাম ২০২৩’ শিরোনামে এসএসসি-২০০০ ব্যাচের মিলনমেলা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) নগরের দ্য কিং অফ চট্টগ্রামে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো স্মারক-সম্মাননা প্রদান, আলোচনা সভা, প্রীতি ভোজ মেজবান, সংস্কৃতিক অনুষ্ঠান এবং হেলথ ক্যাম্প।

দিনব্যাপী মিলনমেলায় সংগঠনের প্রায় দেড় হাজার সদস্য স্মৃতি রোমন্থন, খোশপল্প, আড্ডা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সংগঠনের পক্ষ থেকে তানসির তৈমুর মোরশেদ স্বাগত বক্তব্য রাখেন। পরে র‍্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন