২৪ ঘন্টা নিউজ
সোমবার ২০ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news৮ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ৩০ রজব ১৪৪৪ হিজরি

পেকুয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ । ৫:৪৩ সন্ধ্যা

কক্সবাজারের পেকুয়ায় অভিযান পরিচালনা করে নারী ও শিশু অপহরণ মামলার পালাতক ও জিআর মামলার ২ জন আসামী কে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২০ ফেব্রুয়ারি (সোমবার) রাতে পেকুয়া উপজেলা সদরে বিভিন্ন অভিযান পরিচালনা করে দুইজন কে আটক করেন।

আটককৃত আসামীরা হলো নারী ও শিশু নির্যাতন মামলা ৭/৩০ ১ হাজার আসামী চকরিয়া উপজেলার বদরখালী টুটিয়াখালী পাড়া এলাকার মো. নুরুন্নবী ছেলে সোহেল রানা (২৪) ও জিআর মমলা ২৯/১৯ পেকুয়া উপজেলা সদর মইয়্যাদিয়া এলাকার বদিউল আলমের ছেলে মো. তারেক প্রকাশ গুরা মিয়া।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন