২৪ ঘন্টা নিউজ
বুধবার ২২ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news১০ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ২ শাবান ১৪৪৪ হিজরি

লোহাগাড়ায় কৃষি জমির টপসয়েল ও টিলা কাটায় দেড় লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ । ১২:০৯ রাত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বায় কৃষি জমির টপসয়েল ও টিলা কাটায় জমির উদ্দিন (৩৪) নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সে চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিবিবিলা এলাকার নুরুল কবিরের পুত্র।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে ভোর সকাল চরম্বা ইউনিয়নের নয়াপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল ও টিলা কাটার সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন