২৪ ঘন্টা নিউজ
বুধবার ২২ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news১০ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ২ শাবান ১৪৪৪ হিজরি

মাতৃভাষা দিবসে শাপলা কুঁঁড়ির আসরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ । ৬:৫১ সন্ধ্যা

মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় জাতীয় শিশু কিশোর সংগঠন শাপলা কুঁড়ির আসরের উদ্যোগে আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার ) বিকালে সম্পন্ন হয়।

শাপলা কুঁড়ির আসরের উপজেলা সভাপতি ও দক্ষিণ জেলা যুবলীগ নেতা আবদুল করিমের সভাপতিত্বে পৌরসভার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শাপলা কুঁঁড়ির আসরের সভাপতি আইয়ুব বাবুল।

প্রধান বক্তা ছিলেন লেখক ও গবেষক দৈনিক শিল্পশৈলী পত্রিকার সম্পাদক নেছার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নুরুল আবছার, দক্ষিণ জেলা শাপলা কুঁড়ির আসরের সহসভাপতি কামরুল হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম রৌশনগীর আমিরী, শহীদুল আলম, শহিদুল ইসলাম জুলু, আসরের পৌর সভাপতি নাইম উদ্দিন, মীর এরশাদুর রহমান, আবু সাঈদ তালুকদার খোকন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, ইমরান হাসান, আরাফাত হোসাইন, সাইফুল ইসলাম লিটন, টিস্যু সুত্র ধর, আকতার হোসেন বাবলু প্রমুখ।

প্রধান অতিথি মেয়র আইয়ুব বাবুল বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালীর জাতীয় চেতনাকে শাণিত করেছিল। সেই চেতনায় উজ্জীবিত হয়ে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। বায়ান্নর শহীদদের আত্মত্যাগ এবং বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় ভাষা আন্দোলনের দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করে। বিশ্ববাসী জানতে পেরেছে আমাদের ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন