২৪ ঘন্টা নিউজ
বুধবার ২২ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news১০ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ২ শাবান ১৪৪৪ হিজরি

রাউজান প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ । ৭:১৬ রাত

চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান গত ২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে অনুষ্ঠিত হয়। রাউজান উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। পরে রাউজান জলিল নগরস্থ কাজী প্লাজা মাকের্টের ২য় তলায় রাউজান প্রেস ক্লাব কার্যলয়ে আলোচনা সভা ও সংর্বধনা সভা অনুষ্ঠিত হয়।

রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সংর্বধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। সভায় সংবর্ধিত অতিথি ছিলেন রেমিটেন্স যোদ্ধা সৈয়দ মোহাম্মদ জসিম উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, রাউজান উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম।

সভায় বক্তব্যে রাখেন আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান, কৃষক লীগ নেতা এম এন আবছার, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি এম রমজান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবি, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ, দপ্তর সম্পাদক আমির হামজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সদস্য রতন বড়ুয়া প্রমুখ। আলোচনা সভা শেষে বাংলাদেশ সরকার কর্তৃক সি আই পি মনোনীত হওয়ায় রাউজানের রেমিটেন্স যোদ্ধা সৈয়দ মোহাম্মদ জসিম উদ্দিনকে প্রেস ক্লাবের পক্ষ থেকে সংর্বধনা প্রদান করা হয়।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন