২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news১১ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ৩ শাবান ১৪৪৪ হিজরি

বগুড়ায় বাস পিষে দিল অটোরিকশার ৫ প্রাণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ । ৩:৩৪ বিকাল

বগুড়ার মাদলা সুজাবাদ এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো দুজন। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে প্রেরণ করে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস বগুড়ার সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল জানান, ওই সময় গাইবান্ধা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও বগুড়া থেকে বাগবাড়ীগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী সহ তিনজন মারা যান। এ সময় সিএনজিচালিত অটোরিকশাচালক হযরত আলী আহত অবস্থায় নিজ বাড়িতে মারা গেছেন বলে স্থানীয়রা জানান।

এদিকে দুপুর আড়াইটার দিকে ওই দুর্ঘটনায় গুরুতর আহত ৯ বছরের এক কন্যাশিশু চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন