২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৪ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news১২ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ৪ শাবান ১৪৪৪ হিজরি

লোহাগাড়ায় ইয়াবাসহ রিভলবার উদ্ধার গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ । ৫:৩১ সন্ধ্যা

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে একটি কার্গো ট্রাক তল্লাশি করে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি রিভলবার ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো ময়মনসিংহ তারাকান্দা চরপাড়া এলাকার নুর উদ্দিনের পুত্র কার্গো চালক মো. ফরিদ মিয়া (২৫) ও চট্টগ্রাম জেলর জোরালগঞ্জ সোনাপাহাড় এলাকার মৃত সমশুল হকের পুত্র হেলপার নুর হোসেন সবুজ (২৭)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জানতে পারি, কক্সবাজার শহরের লিংক রোড এলাকা হতে ইয়াবা ও অস্ত্র ভর্তি কার্গোটি ঢাকার উদ্দেশে রওয়ানা করেছে। এমন সংবাদের ভিত্তিতে চুনতিতে চেক পোস্টে বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। এসময় চট্টগ্রামুখি কার্গো ট্রাক (রেজি. নং ঢাকা—মেট্টো—ট—১৩—০২৯৪) বিশেষ কাদায় লুকিয়ে রাখা ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা। পরে কার্গো চালক ফরিদের কোমরে তল্লাশি করে একটি রিভলবার ও হেলপার নুর হোসেন সবুজের কাছ থেকে ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক দুজন সংঘবদ্ধ মাদক চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। কার্গো ট্রাকে বিশুদ্ধ পানি সরবরাহ করার আড়ালে তারা দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন